বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮:৩০ পিএম   (ভিজিট : )
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ইতালির মিলানোস্থ সোনার গাঁও রেস্তোরাঁয় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি সংবাদ শ্রমিক আলহাজ্ব রিয়াজুল ইসলাম কাওছার। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বাছিত দলই। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব শিমুল, অর্থ বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ শিশু, সদস্য আশিফ শাহরিয়ার রাজিব, সদস্য সাইফুল ইসলাম মোল্লা সহ অন্যরা। 

মিলান বাংলা প্রেসক্লাব ইতালির পক্ষ থেকে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন করে ইতালিয়ান লাইসেন্স (পাতেন্তা) প্রদানের জন্য বাংলাদেশ দূতাবাস রোম এবং কনসুলেট জেনারেল মিলানের প্রতি শক্ত কুটনৈতিক তৎপরতার মাধ্যমে ইতালিয়ান অথরিটির সাথে সমন্বয় করার জোর অনুরোধ জানানো হয়। এছাড়া প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের লাশ বিনা শর্তে সরকারি খরচে দেশে প্রেরণ, প্রনোদনা নয় বরং প্রবাসীদের পেনশন প্রদান, মাননীয় প্রধানমন্ত্রীর প্রবাসী কার্ড গ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় দের কোটি প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়। 

এবং বাংলাদেশে আগারগাঁওয়ে আটকে থাকা বাংলাদেশী প্রবাসীদের পাসপোর্ট সকল প্রকার ত্রুটি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে অতি দ্রুত প্রদানের জন্য জোড় দাবি জানানো হয় সংশ্লিষ্ট দফতরে প্রতি। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। দীর্ঘদিন ধরেই মিলান বাংলা প্রেসক্লাব প্রবাসীদের অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে নিরবিচ্ছিন্ন ভাবে। শেষে নৈশভোজের মাধ্যমে শেষ হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
ভালুকায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
উলিপুরে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ
শেরপুরে বালু দস্যুদের হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : চলছে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি
কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]