সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ভালুকায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮:৪২ পিএম  (ভিজিট : ২৬৩)
ময়মনসিংহের ভালুকা উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৫৫) লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বৃহষ্পতিবার (০৪ জুন) সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট বাজারের পূর্বদিকের একটি রাস্তার পাশে বাঁশ ঝাড়ের নিচ থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট বাজারের পূর্বদিকে একটি রাস্তার পাশে বাঁশ ঝাড়ের নিচে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে  ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের পরিচয় উদঘাটনে চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]