সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


লন্ডনের মেইজব্রুক থেকে কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারী সন্তান এম. এম. শামসুল আজম
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৪৪ পিএম  (ভিজিট : ২১৮)
বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কৃতী সন্তান এম. এম. শামসুল আজম যুক্তরাজ্যের লন্ডনে বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের (LBBD) মেইজব্রুক ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি স্থানীয় নির্বাচনে ১,১৮২ ভোট পেয়ে বিজয়ী হন।

শামসুল আজম ২০০৩ সালে উচ্চশিক্ষার জন্য লন্ডনে আসেন। শিক্ষা জীবন শেষ করে দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় কমিউনিটির উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে যুক্ত রয়েছেন। ২০১৩ সালে তিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন। নির্বাচনে জয়লাভের পর শামসুল আজম বলেন, এই বিজয় আমার একার নয়, এটি মেইজব্রুকের সকল বাসিন্দার বিজয়। আমি আপনাদের সেবা করতে এবং এলাকাকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, আমি যেখান থেকে এসেছি-বোয়ালমারী, ফরিদপুর-সেই মাটির প্রতি আমার গভীর মমতা রয়েছে। প্রবাসে থেকেও আমি বাংলাদেশের মান-সম্মান বৃদ্ধিতে কাজ করে যাব। তার এই সাফল্যে যুক্তরাজ্যস্থ বাংলাদেশি কমিউনিটি এবং বোয়ালমারী-ফরিদপুরের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। 

ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক স্রোত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জুলফিকার আলী নবনির্বাচিত কাউন্সিলরকে অভিনন্দন জানিয়েছেন।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]