বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


শেরপুরে বালু দস্যুদের হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮:৩৬ পিএম   (ভিজিট : )
শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকায় বালু দস্যুদের হামলায় এক বিট কর্মকর্তাসহ দুইজন আহত হয়েছেন। তাদেরকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান এবং ফরেস্ট গার্ড জিয়াউল হক।

ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এরএসবি তানভীর আহমেদ ইমন জানায়, বুধবার ভোরে রাংটিয়া রেঞ্জের গজনী বন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের সময় এক ট্রলি বালুসহ চালককে আটক করে ঝিনাইগাতী থানায় দেওয়া হয়। পরবর্তীতে এই ঘটনায় একটি মামলা হয়। 

এর জের ধরে বুধবার রাত সাড়ে নয়টার সময় বালু দস্যুরা গজনী বিটের বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান এবং ফরেস্ট গার্ড জিয়াউল হক নিয়মিত টহলে বের হলে পূর্বপরিকল্পনা অনুযায়ী বনের নকশী এলাকায় ফরহাদ, রোমান ও জামান মোল্লাসহ ২০-২৫ জন বালু দস্যু দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন।

এসময় তাদের ডাক-চিৎকারে আশপাশের এলাকাবাসী এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। 
ঘটনার খবর পেয়ে বালিজুরি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়াসহ অন্যান্য বিটের বন কর্মকর্তারা ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। পরবর্তীতে আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য রাত এগারোটার দিকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

বন কর্মকর্তাদের উপর বালু দস্যুদের হামলার খবর পেয়ে রাত বারোটার দিকে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জেলা সদর হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপস্থিত বন কর্মকর্তাদের আশ্বাস দেন। 

এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘‘এ ঘটনায় মামলার কার্যক্রম চলমান রয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’’








আরও খবর


  সর্বশেষ সংবাদ

তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
ভালুকায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
উলিপুরে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ
শেরপুরে বালু দস্যুদের হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : চলছে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি
কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]