বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ইতালিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮:৪৩ পিএম   (ভিজিট : )
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ইতালির মিলানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১মে) মিলান বিএনপি (উত্তর ইতালি)-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ইতালি বিএনপিকে দুই ভাগে বিভক্ত করে পৃথকভাবে উত্তর ইতালি বিএনপির সাংগঠনিক কমিটি গঠনের জোরালো দাবি জানান।

মিলান বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা যৌথভাবে পরিচালনা করেন মীর হোসেন বিপ্লব ও জাকির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর ইতালি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমত উল্লাহ শিকদার রবিন। এছাড়াও উত্তর ইতালির বিভিন্ন শহর থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইতালির রাজধানী রোম থেকে মিলানের দূরত্ব প্রায় সাড়ে পাঁচশ কিলোমিটার। এ কারণে উত্তর ইতালির নেতাকর্মীদের পক্ষে কেন্দ্রীয় কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ ও সাংগঠনিক সমন্বয় বজায় রাখা কঠিন হয়ে পড়ে। ফলে সংগঠনের কার্যক্রম পরিচালনায় নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

বক্তারা আরও বলেন, উত্তর ইতালিতে বিএনপির সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও বেগবান করতে ইতালি বিএনপিকে দুই ভাগে বিভক্ত করে পৃথক সাংগঠনিক কমিটি গঠন সময়ের দাবি।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও তৃণমূল কর্মীরা দ্রুত এ বিষয়ে দলীয় হাইকমান্ডের কার্যকর উদ্যোগ কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ, জাতি ও বিএনপির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]