শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


দক্ষিণ কোরিয়ায় কর্মব্যস্ততার মধ্যেই আনন্দঘন পরিবেশে ঈদুল আযহা উদযাপিত
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৫:৫০ পিএম  (ভিজিট : ৩৮)
কর্মব্যস্ততার মাঝেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দক্ষিণ কোরিয়ায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। বুধবার (২৭ মে) ভোর থেকেই রাজধানী সিউলসহ বিভিন্ন শহরের মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোতে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ভোর ৫টা ৩০ মিনিট থেকে শুরু হয় ঈদের জামাত। সিউল সেন্ট্রাল মসজিদ, হোয়াসং বায়তুল ফালাহ মসজিদ, আনসান মসজিদ,গোনজিয়াম মসজিদ সহ বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশ নিয়ে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশ-বিদেশে অবস্থানরত সবার কল্যাণ কামনা করেন।


ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। প্রবাস জীবনের ব্যস্ততা ও পরিবার থেকে দূরে থাকার কষ্ট থাকলেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সবাই ছিলেন উচ্ছ্বসিত।
অনেক প্রবাসী কর্মস্থলে যাওয়ার আগে ঈদের নামাজ আদায় করেন।  প্রবাসীরা ছুটির সুযোগ না পেলেও ধর্মীয় উৎসব পালনে আন্তরিকতা দেখান। বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আপ্যায়নেরও আয়োজন করা হয়।

প্রবাসীরা জানান, পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও দক্ষিণ কোরিয়ায় সবাই মিলেমিশে ঈদের আনন্দ উদযাপন করার চেষ্টা করেন। তাদের প্রত্যাশা, প্রবাসীদের জন্য ভবিষ্যতে আরও সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে এবং দেশের সুনাম বিদেশের মাটিতে আরও উজ্জ্বল হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]