বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৭:০০ পিএম   (ভিজিট : )
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) রাজধানী মালেতে একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং জাতীয় জীবনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। সভাপতির বক্তব্যে মো. খলিলুর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ, আদর্শ ও কর্মময় জীবন আমাদের রাজনৈতিক প্রেরণার অন্যতম উৎস। তাঁদের আদর্শ ধারণ করে জাতীয়তাবাদী শক্তির অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রবাসে অবস্থান করেও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক হোসেন, সহ-সভাপতি শাহ আলম, এমরান হোসেন তালুকদার, মো. ফারুক হোসেন, মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক জামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মরণসভা ও দোয়া মাহফিলে মালদ্বীপ বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]