বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৮:২৪ পিএম  আপডেট: ০১.০৬.২০২৬ ৮:৩৩ পিএম  (ভিজিট : )

ইতালির মিলানে বসবাসরত সিলেটি প্রবাসীদের অন্যতম সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন-এর নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৩১ মে) মিলানের মনজা ব্রিয়ানজা এলাকায় আয়োজিত এক সভায় সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন গাজী রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন মারুফ আহমেদ।

নবগঠিত কমিটিতে শীরিন আহমেদ সভাপতি, ওবায়দুর হক সাধারণ সম্পাদক, সুহেল আহমেদ সাংগঠনিক সম্পাদক, মো. কামাল হোসেন কোষাধ্যক্ষ এবং নীরব আহমেদ শোয়েব  প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. সাজ্জাদ, গাজী রহমান (২), লতিফ মিয়া, শোয়েব আহমেদ, শিরাজ আহমেদ, শওদরুল আহমেদ, এবর মিয়া, জাহাঙ্গীর আলম, এবর আহমেদ, আলিম উদ্দিন, তালুকদার সাঈদ, মনির আহমেদ, কবির মিয়া, সামসুল আহমেদ, আব্বাস আলী ও সাইফুল মাস্টার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত সিলেটিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং ইতালিতে বসবাসরত সিলেটি কমিউনিটির কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান। শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।









আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]