বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বিশ্বকাপে পরার অনুমতি মেলেনি যেসব জার্সি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:৪০ এএম   (ভিজিট : )
ফিফা ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র সপ্তাহখানেক সময় বাকি। প্রতিযোগী ৪৮ দেশ তাদের শেষ সময়ের প্রস্তুতি সারছে, নির্ধারিত হয়ে গেছে কোন ম্যাচে তারা কোন জার্সি পরবে সেটিও। তবে ফিফার অনুমোদন না পাওয়ায় এবারের আসরে প্রায় ১৮টি দেশ তাদের সুনির্দিষ্ট জার্সি গায়ে তুলতে পারবে না। বিশেষ করে গ্রুপপর্বের ম্যাচে যেসব জার্সি পরার অনুমতি মেলেনি।

বিশ্বকাপের আগে ৪৮টি দল মোট ১০৮ স্ট্রাইপসের (গোলরক্ষকের কিট বাদে) জার্সি প্রকাশ করেছিল। এর মধ্যে ৮৭টি পরে খেলতে দেখা যাবে ফুটবলারদের। প্রতিটি দেশ ন্যূনতম দুটি প্রধান জার্সি প্রস্তুত করেছে, যা ‘হোম’ এবং ‘অ্যাওয়ে’ হিসেবে সচরাচর পরিচিত। এর বাইরেও ১২টি দেশ তৃতীয় কিট বানিয়েছে।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপপর্বে হবে ৭২টি ম্যাচ, এসব ম্যাচে কোন দল কোন জার্সি পরবে তা নির্ধারণ করে দিয়েছে ফিফা। তবে এখানে অনুমতি মেলেনি এমন জার্সি পরবর্তী রাউন্ডে হয়তো দেখা যেতেও পারে। সেক্ষেত্রে আগে গ্রুপপর্ব পেরোতে হবে দলগুলোকে। অনুমতি না পাওয়া জার্সির মধ্যে বেশিরভাগই অ্যাওয়ে অথবা তৃতীয় কিট। যদিও ঘানা এবং উজবেকিস্তান গ্রুপপর্বের কোনো ম্যাচেই হোম জার্সি পরবে না। 

গ্রুপপর্বের তিন ম্যাচের কোনোটিতেই নিজেদের অ্যাওয়ে জার্সি পরার অনুমতি পায়নি পর্তুগাল, সেনেগাল, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কুরাসাও, ডিআর কঙ্গো, ইরান, আইভরি কোস্ট, জাপান ও দক্ষিণ আফ্রিকা। আর সেসব ম্যাচে তৃতীয় জার্সি পরার অনুমতি চেয়েও ব্যর্থ হয়েছে ইকুয়েডর, হাইতি, ইরাক ও জর্ডান।

আবার কয়েকটি দেশ (কানাডা, মেক্সিকো, পানামা ও কেপ ভার্দে) তাদের তিনটি ভিন্ন জার্সিই গ্রুপপর্বের তিন ম্যাচে পরতে পারবে। ইংল্যান্ড ও স্কটল্যান্ড তাদের দুটি জার্সিই পরবে গ্রুপপর্বে, স্কটিশদের গোলরক্ষক তিন ম্যাচে পরতে পারবে তিনটি ভিন্ন জার্সি। ‘সি’ গ্রুপে তারা লড়বে হাইতি, মরক্কো ও ব্রাজিলের বিপক্ষে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে : শিক্ষামন্ত্রী
১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু
‘মেরি জিন্দেগি হ্যায় তু’র পর নতুন নাটকে হানিয়া আমির
বিশ্বকাপে পরার অনুমতি মেলেনি যেসব জার্সি
বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]