প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:৪৬ পিএম আপডেট: ০৪.০৬.২০২৬ ৬:৫২ পিএম (ভিজিট : )
বিএনএস গ্রুপ অব কোম্পনীজের সম্মানিত পরিচালক জনাবা নাওয়ার লায়লা বুলু ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পাওয়ায় পর ৪ জুন বৃহস্পতিবার দৈনিক সংবাদ প্রতিদিন অফিস পরিদর্শনের আসেন। এসময় তাকে স্বাগত জানান- সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রিমন মাহফুজ, চিফ রিপোর্টার এহসান পারভেজ তুহিন, যুগ্ম বার্তা সম্পাদক শাপলা রহমান, বিশেষ প্রতিবেদক এম. এ. সালাম শান্ত, সিনিয়র রিপোর্টার আব্দুল হাই তুহিন, মনিরুজ্জামান অপূর্ব, মো. বাবুল, মাসুদ রানা, ফটোসাংবাদিক আবু সুফিয়ান রতন, অনলাইন সম্পাদক মিরিদুল ইয়েছান রোমানসহ সাংবাদিক ও কর্মকর্তাবৃন্ধ।

পরিদর্শনকালে জনাবা নাওয়ার লায়লা বুলু বলেন, বিএনএস গ্রুপের মিডিয়া প্রতিষ্ঠান- দৈনিক সংবাদ প্রতিদিন, চ্যানেল-২১, টাইমস রেডিও, বিএনএস আইপি টিভিকে আরো উন্নত ও গতিশীল করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিবেন তিনি। এসময় দৈনিক সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে ডিএমডি হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে দোয়া, অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। সাংবাদিকরা তার দায়িত্ব পালনে কোম্পানীর মিডিয়াসহ সব অংঙ্গ প্রতিষ্ঠান আরো উন্নতি লাভ করবে এই প্রত্যাশাসহ বিএনএস গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সংবাদ প্রতিদিনের সম্মানীত প্রকাশক জনাব এম.এন.এইচ. বুলুর দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, জনাবা নাওয়ার লায়লা বুলুকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে গত ২ জুন মঙ্গলবার বিএনএস গ্রুপ অব কোম্পনীজের চেয়ারম্যান জনাব এম.এন.এইচ. বুলুর নির্দেশমতে কোম্পনীর ম্যানেজিং ডিরেক্টর-এমডি জনাব সাফকাত বিন বুলু পদোন্নতির চিঠি প্রদান করেন। এর আগে জনাবা নাওয়ার লায়লা বুলু বিএনএস গ্রুপ অব কোম্পানিজ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বর্তমানে তিনি ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে জনাবা, নাওয়ার লায়লা বুলুকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে নিয়োগ পাওয়ায় বিএনএস গ্রুপ অব কোম্পানীর সম্মানিত চেয়ারম্যান মহোদয় ও সম্মানিত এমডি মহোদয় দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে বিএনএস গ্রুপ অব কোম্পানীর কর্মকর্তারা বনানীস্থ প্রধান কার্যালয়ে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।