বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


‘মেরি জিন্দেগি হ্যায় তু’র পর নতুন নাটকে হানিয়া আমির
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:৪১ এএম   (ভিজিট : )
গেল বছরের ব্লকবাস্টার পাকিস্তানি ড্রামা ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ শেষ হওয়ার পর থেকেই ভক্তদের মনে একটিই প্রশ্ন ছিল অভিনেত্রী হানিয়া আমির এরপর কী নিয়ে আসছেন? অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নতুন একটি মেগা প্রজেক্ট নিয়ে ছোট পর্দায় ফিরছেন এই ললিউড সেনসেশন।

নাটকটি নিয়ে কিছুদিন ধরেই বিনোদন পাড়ায় নানা গুঞ্জন চলছিল। বিশেষ করে জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে হানিয়া আবারও জুটি বাঁধছেন কি না, তা নিয়ে ফিসফাস ছিল তুঙ্গে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে তখন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

পাকিস্তানি বিনোদন সমালোচক এজাজ ওয়ারিসের সূত্র ধরে জানা গেছে, চলতি সপ্তাহান্তেই নতুন এই ধারাবাহিক নাটকের শুটিং সেটে দাঁড়াচ্ছেন হানিয়া আমির। নাটকটি পরিচালনা করবেন ব্লকবাস্টার ‘কাভি ম্যায় কাভি তুম’ খ্যাত জনপ্রিয় নির্মাতা বদর মেহমুদ। 

জিও এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রচার হতে যাওয়া এই নাটকের চিত্রনাট্য লিখেছেন প্রশংসিত নাট্যকার জাঞ্জাবিল আসিম শাহ। নাটকটির নাম এখনো চূড়ান্ত না হলেও, প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছে ‘ফানা’। তবে নাটকটি ঘিরে ভক্তদের জন্য একটি মন খারাপের খবরও রয়েছে। ‘ফানা’য় হানিয়া আমিরের বিপরীতে প্রথমে বিলাল আব্বাস খানের অভিনয়ের কথা থাকলেও, শেষ পর্যন্ত ব্যাটে-বলে মেলেনি। 

পারিশ্রমিক বা শিডিউলজনিত আলোচনার জটিলতায় বিলাল এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। ফলে নির্মাতারা এখন হানিয়ার বিপরীতে নতুন নায়কের খোঁজ করছেন। খুব দ্রুতই প্রধান পুরুষ চরিত্রের অভিনেতার নাম ঘোষণা করা হবে।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সাল শেষ হওয়ার আগেই নাটকটি টেলিভিশনের পর্দায় দেখা যাবে। ‘ফানা’র গল্প, বাকি কলাকুশলী এবং মুক্তির সুনির্দিষ্ট তারিখ নিয়ে এখনো বিস্তারিত তথ্য আসা বাকি। তবে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’র আকাশচুম্বী সাফল্যের পর হানিয়া আমিরের এই প্রত্যাবর্তন যে বছরের অন্যতম প্রতীক্ষিত ধামাকা হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে : শিক্ষামন্ত্রী
১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু
‘মেরি জিন্দেগি হ্যায় তু’র পর নতুন নাটকে হানিয়া আমির
বিশ্বকাপে পরার অনুমতি মেলেনি যেসব জার্সি
বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]