সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


জাসাস ফ্রান্স শাখার জমকালো অভিষেক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : )
রবিবার সন্ধ্যায় লাকর্নোভ এর বিডি  হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফ্রান্স শাখার উদ্যোগে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জাসাস ফ্রান্স শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক শেখ এমরান এবং অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সদস্য সচিব মেহেদী হাসান রনি ও মইনুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফ্রান্স জাসাসের সাবেক সদস্য সচিব ‍কবি সোহেল আহমেদ ।

জাসাস আগামীতে প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি তুলে ধরার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে আগত সকল নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাসাস ইউরোপ সমন্বয়ক ইকবাল হোসেন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সহ সভাপতি সিরাজুর রহমান, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, ফ্রান্স বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক রেজাউল করিম রেজা, ফ্রান্স সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম আলী চৌধুরী, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি আবু বক্কর, ফ্রান্স জাতীয়তাবাদী ফোরামের পৃষ্ঠপোষক কবির আহমেদ, ফ্রান্স জাতীয়তাবাদী ঐক্য পরিষদের পৃষ্ঠপোষক ও সাবেক ছাত্রনেতা সেলিম আহমেদ, প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমেদ জুয়েলপ্রমুখ ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মহির উদ্দিন, আব্দুল হাকিম, আব্দুল হালিম, জবরুল ইসলাম, রুবেল আহমেদ, হুমায়ুন আহমেদ জুনেদ, শফিউল আলম সজল,আব্দুল কাইয়ুম, শাহ আলম, আক্তার হোসেন প্রমুখ ।

অনুষ্ঠানের সভাপতি শেখ ইমরান সমাপনী বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকল অতিথি ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্যারিসের শিল্পীরা।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার পলাতক আসামি হেলাল চেয়ারম্যান গ্রেপ্তার
অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাতার প্রবাসী প্রকৌশলী, আটক ৪
আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান
বাগেরহাটের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
টেঁটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে নবীনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা শিশু মিয়া নিজেকে দাবি করলেন বিশিষ্ট সমাজ সেবক
আরব দেশগুলোকে ইরানের জব্দ অর্থ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]