রবিবার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


‘এই বছরে আরেকজন’, শাকিবকে নিয়ে মিষ্টি জান্নাতের ইঙ্গিতপূর্ণ পোস্ট
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:২৮ এএম   (ভিজিট : )
দ্বিতীয়বারের মতো মা হয়েছেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। পুত্র শেহজাদ খান বীরের পর এবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবর জানান বুবলী।  

পোস্টে তিনি মেগাস্টার শাকিব খানকে ট্যাগ করেছেন। নতুন এই অতিথির আগমনে শাকিব-বুবলী জুটিকে বিনোদন জগতের সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। এই কন্যাসন্তানের জন্মের মাধ্যমে মেগাস্টার শাকিব খান এখন তিন সন্তানের বাবা।

শাকিব-বুবলীর এই আনন্দের খবরের পরপরই সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন আরেক চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বুবলীকে অভিনন্দন জানিয়ে তিনি নিজের ফেসবুক ওয়ালে লেখেন, কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন। 

তবে এখানেই থামেননি। একটা ইঙ্গিতপূর্ণ কথা উল্লেখ করে মিষ্টি লেখেন, এই বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।

মিষ্টি জান্নাতের এমন মন্তব্য নেটিজেনদের মধ্যে নতুন কৌতুহল-প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকে ধারণা করছেন, শাকিব খান হয়তো অদূর ভবিষ্যতে আবারও বাবা হতে যাচ্ছেন, তবে সেই সন্তানের মা কে, তা মিষ্টি স্পষ্ট করেননি।

মিষ্টি জান্নাতের সেই পোস্টের মন্তব্যঘরে নেটিজেনদের একাংশ ধরেই নিয়েছেন, ফের বাবা হচ্ছেন শাকিব খান। একজন তো রসিকতা করে শাকিবের সম্ভাব্য সেই সন্তানের মা হিসেবে মিষ্টির নাম উল্লেখ করতে শুরু করেন। একজন মন্তব্য করেন, ‘নাম যখন বলেন নাই, সেটা আমরা আপনাকে ধরে নিয়েছি।’ এমন মন্তব্যের জবাবে মিষ্টি জান্নাতও বেশ রহস্যময় ও রসিকতার ছলে উত্তর দেন, ‘দিলাম একজনের জন্য, আর নাম আসলো আমার। বুঝলাম না, ভালোই।’ 

উল্লেখ্য, এর আগে যখন অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের দূরত্ব তৈরি হয়েছিল, তখন শাকিব খানের পরিবার তার বিয়ের জন্য পাত্রী খুঁজছিল এবং সেই সময়ে পাত্রী হিসেবে মিষ্টি জান্নাতের নাম জড়িয়ে নানা গুঞ্জন উঠেছিল। এবার মিষ্টির এই নতুন পোস্ট শাকিব-ভক্তদের মাঝে আবারও নতুন আলোচনার খোরাক জোগাল।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিক হলো না বাংলাদেশের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
মোরেলগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি
মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালি ও সচেতনতামূলক সভায় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল
ফিফা বিশ্বকাপে বাংলাদেশের পতাকা হাতে ফারজিন গনি
তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
ঘুষের দায়ে ইন্দোনেশিয়ায় মন্ত্রী গ্রেপ্তার
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]