সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৯:১৩ পিএম   (ভিজিট : )
মানবিকতার কল্যাণে নিয়োজিত অরাজনৈতিক সামাজিক সংগঠন 'চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিঃ'-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও কার্যকরী কমিটির আলোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (৬ জুন) সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার হেলাল (সিআইপি)।

​সংগঠনের পরিচালক সাংবাদিক মোহাম্মদ ফিরোজ-এর সঞ্চালনায় সভায় প্রবাসীদের অধিকার রক্ষা, দেশ ও মানবতার কল্যাণে সংগঠনের বর্তমান ও ভবিষ্যৎ সামাজিক ও মানবিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভায় বক্তারা প্রবাসীদের কল্যাণে এবং আর্তমানবতার সেবায় সংগঠনের ঐক্যবদ্ধ পথচলাকে আরও বেগবান ও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একইসাথে সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১১ জুন (বৃহস্পতিবার) 'চট্টগ্রাম-সিলেট-জাফলং ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ'-এর তারিখ ও সময় নির্ধারণ করা হয়।

​উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— সংগঠনের ভাইস-চেয়ারম্যান ইমন ইসমাইল, পরিচালক কামাল পারবেজ, পরিচালক আব্দুল মান্নান, পরিচালক দিদারূল আলম, পরিচালক সোহেল সিকদার, পরিচালক জসিম কুসুমপূরি, পরিচালক আবুল কাশেম, উপদেষ্টা নূরুল কবির এবং উপদেষ্টা মোহাম্মদ ইদ্রিসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​অনুষ্ঠান শেষে উপস্থিত সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করা হয়।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার পলাতক আসামি হেলাল চেয়ারম্যান গ্রেপ্তার
অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাতার প্রবাসী প্রকৌশলী, আটক ৪
আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান
বাগেরহাটের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
টেঁটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে নবীনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা শিশু মিয়া নিজেকে দাবি করলেন বিশিষ্ট সমাজ সেবক
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
আরব দেশগুলোকে ইরানের জব্দ অর্থ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]