সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : )
নগরীর ব্যস্ততম সড়কে পথচারীদের হাঁটার জায়গা ফিরিয়ে দিতে মাঠে নামল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। রোববার বিকেলে আন্দরকিল্লা মোড় থেকে সিরাজউদ্দৌলা রোডের সাব-এরিয়া হয়ে দেওয়ানবাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে অভিযান চালিয়ে দেড় শতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে বসা দোকানগুলো সরিয়ে এলাকাটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। একই সঙ্গে সড়কে মালামাল ও নির্মাণসামগ্রী রেখে যানজট ও পথচারী চলাচলে বাধা সৃষ্টির অপরাধে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দীর্ঘদিন ধরে এই এলাকার ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীরা বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করতেন, যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি করত। এই উচ্ছেদ অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার পলাতক আসামি হেলাল চেয়ারম্যান গ্রেপ্তার
অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাতার প্রবাসী প্রকৌশলী, আটক ৪
আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান
বাগেরহাটের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
টেঁটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে নবীনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা শিশু মিয়া নিজেকে দাবি করলেন বিশিষ্ট সমাজ সেবক
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
আরব দেশগুলোকে ইরানের জব্দ অর্থ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]