সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


জেনেভায় ফ্রান্স বিএনপি’র প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বরাবরে স্বারকলিপি প্রদান
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৩:৪৬ পিএম   (ভিজিট : )
বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী এক রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ডের জেনেভায় আগমন উপলক্ষে ৬ জুন শনিবার ফ্রান্স বিএনপি’র প্রতিনিধি দল এক সৌজন্য সাক্ষাত করেন এবং প্রবাসীদের পক্ষ থেকে “ঢাকা-প্যারিস সরাসরি ফ্লাইট চালু-সহ মোট ১৮ টি দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বারকলিপি প্রদান করেন।

১১৪ তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অংশ নিতে বিশ্বের ১৮৭টি দেশের সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন।

শনিবার রাত ১০ টায় জেনেভায় এয়ারপোর্ট এসে পৌছেন মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী —এসময় ফ্রান্স বিএনপি’র নেতৃবৃন্দের তাঁকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।

এরপর স্থানীয় একটি হোটেলে এক সৌজন্য সাক্ষাৎকারে মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফ্রান্স বিএনপি’র প্রতিনিধি দল প্রবাসীদের কল‍্যাণে বেশ কয়েকটি দাবি লিখিত ভাবে মাননীয় মন্ত্রীর বরাবরের এক স্বারকলিপি প্রদান করেন।

মাননীয় মন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত মন্ত্রনালয় এবিষয়ে আলোচনা সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করার আশা ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপি’র সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম রাঙ্গা, ফ্রান্স বিএনপি’র সাবেক-যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ফ্রান্স বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, ফ্রান্স বিএনপি নেতা মোঃ লুৎফর রহমান চৌধুরী, বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রফিকুল ইসলাম রাসেল, বিএনপি নেতা আব্দুল হাকিম,  ফ্রান্স যুবদলের সহ-সভাপতি আবু বকর, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব  এম, আলী চৌধুরী, প‍্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমেদ, মুন্সীগঞ্জ শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আল-আমিন, বিএনপি নেতা কামরুল ইসলাম প্রমুখ।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার পলাতক আসামি হেলাল চেয়ারম্যান গ্রেপ্তার
অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাতার প্রবাসী প্রকৌশলী, আটক ৪
আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান
বাগেরহাটের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
টেঁটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে নবীনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা শিশু মিয়া নিজেকে দাবি করলেন বিশিষ্ট সমাজ সেবক
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
আরব দেশগুলোকে ইরানের জব্দ অর্থ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]