প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৯:১১ পিএম (ভিজিট : )
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মাওলানা হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
রবিবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে লোহাগাড়া সদরস্থ চৌধুরী সড়ক এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন হেলাল উদ্দিন। মামলা দায়েরের পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় পলাতক আসামি তিনি। ছাত্র-জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ আটক থানায় নিয়ে আসে।