সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


প্যারিসে নোয়াখালী মানব কল্যাণ পরিষদ ইন ফ্রান্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:৫৬ পিএম   (ভিজিট : )
ফ্রান্সের রাজধানী প্যারিসে নোয়াখালী মানব কল্যাণ পরিষদ ইন ফ্রান্সের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার প্যারিসের নিউ বোম্বে প্লাস রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা বসে।

সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ রশিদ পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রকি চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী, সহ-সভাপতি বশির আহম্মেদ লিটন ও শওকত হোসেন বাকের।

এছাড়াও সহ-সাধারণ সম্পাদক লিপন সাহা ও রাসেল আহম্মেদ, এম এ তাহের, হায়দার আলী, সহ-প্রচার সম্পাদক জাফর আহমেদ, অর্থ সম্পাদক আলম খান দীপু, মহিলা সম্পাদক ফারজানা পিংকি, সংগঠনের প্রধান উপদেষ্টা এম এ কাশেম, উপদেষ্টা নুরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এতে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইফতারের আগে সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন নিজাম মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার পলাতক আসামি হেলাল চেয়ারম্যান গ্রেপ্তার
অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাতার প্রবাসী প্রকৌশলী, আটক ৪
আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান
বাগেরহাটের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
টেঁটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে নবীনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা শিশু মিয়া নিজেকে দাবি করলেন বিশিষ্ট সমাজ সেবক
আরব দেশগুলোকে ইরানের জব্দ অর্থ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]