প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:১৬ পিএম
(ভিজিট : ১০)
গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌরসভার উদ্যোগে বিভিন্ন স্থানে ১০০টি ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালীগঞ্জ পৌরসভার প্রশাসক এটিএম কামরুল ইসলাম।
পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবীর মাস্টার, পৌরসভার টিকাদানকারী সুপারভাইজার মীর মোশারফ হোসেন, হিসাবরক্ষক দুলাল মোড়ল, উচ্চমান সহকারী রিয়াদ হাসান, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস, কনজারভেন্সি পরিদর্শক সারোয়ার ওসমান, সাবেক কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আকবর, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদ মিয়া, যুবদল নেতা মকবুল হোসেন ও মহিলাদল নেত্রী চামেলী বেগম।
পৌর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।