বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


শেরপুরে ভূমি অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথিপত্র
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম  (ভিজিট : ১২)
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালঝিকান্দা ইউনিয়নের তিনআনী বাজারে অবস্থিত রাজগঞ্জ ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নথিপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে রাজগঞ্জ ভূমি অফিসে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই অফিসের একটি কক্ষের আলমারি ও কক্ষে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারা এবং কী কারণে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মালঝিকান্দা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হারুনুর রশীদ অভিযোগ করে বলেন, সারাদেশের মতো রাজগঞ্জ ভূমি অফিসেও ভোররাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতারা নাশকতা চালিয়ে আগুন দিয়েছে। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য ফারুক হোসেন বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতের আঁধারে এ ধরনের ন্যক্কারজনক কাজ করছে। এটি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পনার অংশ বলে আমরা মনে করি।

ঝিনাইগাতী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই একটি কক্ষের আলমারিতে থাকা এবং কক্ষের অন্যান্য কাগজপত্র পুড়ে যায়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। অফিসের বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে কিছু বিআরএস বই অক্ষত রয়েছে। সেগুলো হেফাজতে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]