বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৫০ পিএম  (ভিজিট : ১১)
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ ফিতা কেটে প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন।

মেলা উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও অধ্যাপক এবং বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম বেবু এবং জেলা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক হাসিবুর রহমান হাসিব।

এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, কুড়িগ্রাম সাংবাদিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম মুকুল, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের মিডিয়া উইংস বিষয়ক সম্পাদক সাংবাদিক আশির্বাদ রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ মেলায় প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, সম্ভাবনা ও উৎপাদনসংশ্লিষ্ট কার্যক্রম তুলে ধরা হয়। এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং এ খাতের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]