বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো কৃষক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩২ পিএম  (ভিজিট : ৬)
শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো শতাধিক কৃষক। এঘটনায় শেরপুরের জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বরাবর স্মারক লিপি দিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা। 

আজ ২৪ নভেম্বর দুপুরে শহরের নিউমার্কেট পায়রা চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে দেশের স্বনামধন্য বায়ার ক্রপসাইন্স কোম্পানি লি. এর এজেড এসটি ৬৪৫৩ জাতের হাইব্রিড ধানবীজ কিনে প্রতারিত হওয়ায় এ প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা। 

কৃষকরা জানান, ভালো ও স্বনামধন্য নির্ভর যোগ্য বীজ মনে করে বায়ার ক্রপ সাইন্স কোম্পানি লি.  এর হাইব্রিড জাতের এ ধান বীজ প্রতি প্যাকেট ৬৬০ টাকা করে কিনে বীজ বপনের জন্য জাগ দিলে এতে বীজ কোন প্রকার অঙ্কুরিত না হয়ে ধান পঁচে যায়। এতে বিপাকে পড়েছেন শত শত কৃষক। 

এবিষয়ে খুচরা বীজ বিক্রেতারা জানান, এ কোম্পানির বীজ তারা বিশ্বাস করে দোকানে রেখে কৃষকদের মাঝে বিক্রি করেন। এখন আমরা খোঁজ নিয়ে জানতে পারি বাজারে এ বীজের দুটি ভ্যারিয়েন্ট ছাড়ে বায়ার কোম্পানি।এর একটি পার্শ্ববর্তী দেশ ভারতের অন্যটি আমাদের দেশীয় প্রজাতির। 

ভারতীয় ভেরিয়েন্ট বীজগুলো অঙ্কুরিত হলেও দেশীয় জাতের বীজগুলো পঁচে নষ্ট হয়ে যায়। এই প্রতারণার দায়ভার সম্পূর্ণ কোম্পানির উল্লেখ করে দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন। এ সময় প্রায় শতাধিক স্থানীয় কৃষক ও বীজ বিক্রেতারা প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]