বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


কচুয়ায় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবক আটক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ পিএম  (ভিজিট : ১০)
চাঁদপুরের কচুয়ায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের করইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন করইশ গ্রামের মো. নাহিদ হাসান (২৭) ও মো. আরাফাত হোসেন প্রকাশ সানি (২১)।

পুলিশ জানায়, চাঁদপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম গাজী গোপন সূত্রে জানতে পারেন, কচুয়ার করইশ গ্রামে কয়েকজনের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে। পরে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। বুধবার ভোর ৬টার দিকে নাহিদ হাসানের বসতঘরের শয়নকক্ষ থেকে তাঁদের হেফাজতে থাকা একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে কচুয়া থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৪১, তারিখ ২৫ নভেম্বর ২০২৬। পুলিশ আরও জানায়, আটক দুজনকে বুধবার যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]