প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ পিএম
(ভিজিট : ৭)
ময়মনসিংহের ভালুকায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে গ্রামীণ ব্যাংক ভালুকা শাখা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গ্রামীণ ব্যাংকের সঙ্গে সর্বসাধারণের সম্পর্কের উন্নয়ন, বর্তমান পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি এবং আমানত সংগ্রহ জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
গ্রামীণ ব্যাংকের ভালুকা এরিয়া অফিসের এরিয়া ম্যানেজার মোহাম্মদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও গ্রামীণ ব্যাংকের ভালুকা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ ফকরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের ময়মনসিংহ জোনের জোনাল ম্যানেজার মোঃ আব্দুল আলীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাইন উদ্দিন, ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ রফিকুল ইসলাম রফিক, সেবা হাসপাতালের পরিচালক মুহাম্মদ লুৎফর রহমান, গ্রামীণ ব্যাংকের ভালুকা এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার মোঃ রেজাউল করিম। এ সময় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
বক্তারা গ্রামীণ ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করা, সাধারণ মানুষের সঙ্গে ব্যাংকের সুসম্পর্ক বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তাছাড়া গ্রামীণ ব্যাংকের কার্যক্রমকে আরও জনবান্ধব ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।