বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বাউফলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:১২ পিএম  (ভিজিট : ১১)
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে পটুয়াখালীর বাউফলে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০ টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। একই দিন ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার উদ্যোগে সকাল সারে ৯ টায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি বাউফল সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

১১ দলীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ কাজী আব্দুল তাইয়ান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. কবির হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা সভাপতি হাফেজ রাকিব হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা মো. সেলিমুর রহমান ও পৌর সেক্রেটারি মো. নুরুল আলম। এ সময় উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে ভিন্নধারার শাসনব্যবস্থা অনুসরণ করছে। তারা আরও দাবি করেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় আওয়ামী স্টাইলে হেলমেট বাহিনী তৈরি করেপ্রতিষ্ঠান দখলের চেষ্টা করছে। নির্বাচিত ছাত্র নেতৃবৃন্দের উপর হামলা করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আহত ও পুঙ্গুত্ববরণ কারীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করছে।

সমাবেশ থেকে বক্তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানান। একই সঙ্গে এসব দাবি বাস্তবায়নে সরকার গড়ি মসি করলে আওয়ামী স্টাইলে স্বৈরাচারী শাসন কায়েমের চেষ্টা করলে একই পরিণতি ভোগ করতে হবে।  ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]