সোমবার ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বাউফলে জলাবদ্ধতা নিরসনে পাইপ বিতরণ, উপকৃত হবেন কৃষকরা
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১০:২৩ পিএম  (ভিজিট : ১৩)
পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া গ্রামে দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধানে পাইপ বিতরণ করা হয়েছে। ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির নির্দেশনায় শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

স্থানীয়দের মতে, এই উদ্যোগ বাস্তবায়নের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা অনেকাংশে দূর হবে এবং কৃষিজমিতে পানি নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হওয়ায় চাষাবাদ আরও সহজ ও ফলপ্রসূ হবে। এতে এলাকার কৃষক ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

পাইপ বিতরণ অনুষ্ঠানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে বলেন, “এই পাইপ সংযোগের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের পথ সুগম হয়েছে। এখন কৃষিজমিতে পানি দ্রুত নিষ্কাশন হওয়ায় চাষাবাদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম নুর। আরও উপস্থিত ছিলেন দাসপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি লুৎফর রহমান, অর্থ সম্পাদক মেজবাহ উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি সাখাওয়াত হোসেন এবং স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কৃষি উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]