বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


কটিয়াদীতে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:২১ এএম  (ভিজিট : ১২১)
কিশোরগঞ্জের কটিয়াদীতে শহীদ দিবস ২০২৬ উপলক্ষে ১৬ই জুলাই বৃহস্পতিবার, উপজেলা পরিষদ মিলনায়তনে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্ব এ অনুষ্ঠিত এই আলোচনা সভায় জুলাইয়ের আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা জুলাই দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্রও মানুষের অধিকার প্রতিষ্ঠারএ সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের এই আত্মত্যাগ, নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। 
  আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) লাবনী আক্তার তারানা,কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হদ জোয়ারদার, উপজেলা যুবদলের সভাপতি মাহবুবুর রহমান মাসুদএবং জুলাই আন্দোলনের সক্রিয়যোদ্ধা আফজল হোসাইন, জমির মিয়া ও সাইফুল ইসলাম প্রমূখ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]