| শিরোনাম: |
কিশোরগঞ্জের কটিয়াদীতে হৃদয় মিয়া (৩০)নামে এক প্রবাস ফেরত যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার ২৪শে জুন রাত্রে উপজেলার জালালপুর ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। ফাঁস নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি জানাজানি হলে দ্রুত তাকে আহত অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হৃদয় নিয়া চরনোয়াকান্দি গ্রামের আসাদ মিয়ার ছেলে।