বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


সংসারে সচ্ছলতা ফিরাতে আলবেনিয়া থেকে স্বপ্ন অপরিপূর্ণ রেখে বাড়িতে ফিরলেন লাশ হয়ে
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:৪২ পিএম  (ভিজিট : ৮৯)
পরিবারের মুখে হাসি ফোটাতে ও আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে আজ থেকে দু'বছর পূর্বে, আলবেনিয়ায় পারি জমিয়েছিলেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের, উকড়াশাল গ্রামের মৃত মোহাম্মদ মালু মিয়ার কনিষ্ঠ ছেলে মোঃ ওমর ফারুক (২৬)।সেই স্বপ্ন অপরিপূর্ণ রেখেই গতকাল  নিজে গ্রামে ফিরলেন লাশ হয়ে। 

 আলবেনিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিকভাবে নিহত হন ওমর ফারুক। ২৪শে জুন রাত্রে তার লাশ ঢাকা হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এবং ঐদিন রাতেই জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। 
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দু বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে আলবেনিয়া যান ওমর ফারুক। সেখানে তিনি এনসিপি কোম্পানির ফ্যাক্টরিতে ওয়ার্কার হিসাবে কর্মরত ছিলেন। আজ থেকে ঠিক একমাস পূর্বে ২৪শে মে আলবেনিয়ার শিহাডসিটি এলাকায় বসবাসরত মেসে ঘুমন্ত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

চার ভাই ও দু'বোনের মধ্যে ওমর ফারুক ছিলেন সবার ছোট এবং পরিবারের সচ্ছলতা ফিরাবার তিনিই ছিলেন  একমাত্র ভরসাস্থল। তার অকাল মৃত্যুতে পরিবার,আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে পড়েছে পরিবার ও সমগ্র গ্রামের পরিবেশ। 









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]