সোমবার ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


কটিয়াদীতে বাস চাপায় প্রথম শ্রেণীর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৯:০০ পিএম  (ভিজিট : ৯২)
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস চাপায় ১ম  শ্রেনীর শিক্ষার্থী মরিয়ম আক্তারের (৬)মৃত্যু হয়েছে।দুর্ঘটনায় মরিয়মকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার সময় শনিবার দুপুরে তার মৃত্যু হয়। এদিন সকালে কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। মরিয়ম উপজেলার আচমিতা ইউনিয়নের  বানিয়াগ্রাম,, তেভাগা গ্রামের হানিফ মিয়ার মেয়ে। এবং সে মধ্যপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে রাস্তা পারাপারের সময়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী  "অনন্যা সুপার" পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। যার ফলে মরিয়ম ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে  ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কা জনক বিধায়  তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার জন্য রেফার করলে,, ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে আসে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]