বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


কটিয়াদীতে প্রবাসীর বাড়ি লুটের ঘটনায় লুটকৃত মালামাল সহ দুইজন আটক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১২:৫৭ এএম  (ভিজিট : ১৫৭)
কিশোরগঞ্জের কটিয়াদীতে, দিনে দুপুরে প্রবাসীর বাড়িতে ঢুকে, গৃহবধূকে বেঁধে, স্বর্ণালংকার ও টাকা পয়সা লুটের ঘটনায়, মালামাল সহ ভুক্তভোগীর সহোদর ভাই এবং অপর একজন সহ দুই জনকে আটক করেছে কটিয়াদীর মডেল থানা পুলিশ। শুক্রবার ২২ শে মে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার এক অভিযান চালিয়ে লুট কৃত  স্বর্ণালংকার  ও নগদ অর্থ উদ্ধার করা হয় বলে জানান স্থানীয় পুলিশ। 

উল্লেখযোগ্য যে গত ১৮ই মে সোমবার সকাল১০টার প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী শিউলি আক্তার তার নাবালক সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরে এসে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন।এমন সময় কয়েকজন দুর্বৃত্ত তার পিছন দিক থেকে এসে মুখে চেপে ধরে এবং জীবনের ভয়-ভীতি দেখিয়ে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকার অবস্থান জেনে এক পর্যায়ে দুর্বৃত্তরা  প্রায় ১১ ভরি স্বর্ণালংকার ও ঘরের রক্ষিত তিন লাখ টাকা নিয়ে যায়। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করলে এলাকায় চাঞ্চল্লের সৃষ্টি হয়। যা স্থানীয় পুলিশ প্রশাসনকে প্রশ্নের সম্মুখীন করে। 

এমতাবস্থায় ২১শে মে বৃহস্পতিবার দিবাগত রাত্রে  কটিয়াদী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় রাতভর অভিযান চালিয়ে অভিযুক্তদের শনাক্ত করে এবং ভুক্তভোগীর সহোদর ভাই মিজানকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে।  তার দেয়া তথ্যানুযায়ী বাড়িতে একটি কক্ষের মধ্যে রক্ষিত চালের বস্তার ভিতর থেকে লুকিয়ে রাখা স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করে। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমন নামে অপর এক ব্যক্তিকেও গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিজান ভুক্তভোগীর সহোদর ভাই, ইমাম উদ্দীনের ছেলে। অপর ব্যক্তি পাশের দরিপাড়া গ্রামের নজরুলের ছেলে ইমন। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন৷ রয়েছে। 









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]