বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


কটিয়াদীতে আম পারতে গিয়ে দেওয়াল ধসে এক শিশুর মর্মান্তিক মৃত্যু
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১২:৩৮ এএম  (ভিজিট : ১২০)
কিশোরগঞ্জের কটিয়াদীতে দেওয়ালের চাপা পড়ে আরাবী(১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা যায় গতকাল শনিবার বিকালে পুরাতন একটি দেওয়াল ধসে নিহত আরাবী কে চাপা দিলে সে গুরুতর আহত হয়। সে সময় আশেপাশের লোকজন তাকে জরুরী ভিত্তিতে উদ্ধার করে জরুরী চিকিৎসার জন্য প্রথমে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শাহবাগস্ত  পিজি হাসপাতালে অদ্য রবিবার ১০ই মে চিকিৎসার জন্য নিলে সেখানে কর্তব্যরত  ডাক্তার তাকে মৃত  ঘোষণা করেন। নিহত আরাবীর পরিবারের পক্ষ থেকে মালয়েশিয়া প্রবাসী তার চাচা মনিরুজ্জামান নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান  আরাবী তারই এলাকার একটি আম গাছ থেকে আম পারার জন্য তার এক বন্ধুর সাথে দেয়াল ঘেষা আম গাছের নিচে  দাঁড়িয়েছিল।  সে সময় এক বন্ধু আম গাছে ওঠার জন্য পুরাতন নড়বড়ে দেওয়াল বেয়ে উঠার সময় দেওয়ালটি আরাবীর উপর ধ্বসে পরলে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সে সময় লোকজন জরুরী ভিত্তিতে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে প্রাথমিক  চিকিৎসা করে আরাবিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্থানান্তর করে। আজ ১০ই মে রবিবার সকালে ঢাকার পিজি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আরাবি কটিয়াদী পৌর সদরের পূর্বপাড়া গ্রামের মোঃ আনার মিয়ার ছেলে। সে স্থানীয় কোরান হাফিজিয়া  মাদ্রাসার শিক্ষার্থী ছিল। আরাবির এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে। এমন একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে বিদায়ে আরাবির সহপাঠী এবং প্রতিবেশীদের মাঝে গভীর শোক বিরাজ করছে। নিহত আরাবির মরদেহ আজ সন্ধ্যার দিকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসার কথা রয়েছে। কটিয়াদী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, শিশুটি আজ রবিবার ঢাকায় মারা গেছেন। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে বিষয়টির তদন্ত করেছি। মূলত একটি দেওয়াল ধসে তার উপর পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে।  









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]