সোমবার ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


কটিয়াদী বাজারে সাংবাদিকের ফ্যাক্টরিতে দুর্ধর্ষ চুরি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:৩২ পিএম  (ভিজিট : ৯১)
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা সদরের দক্ষিণ পাট পট্টিতে, দৈনিক আমাদের সময়, পত্রিকার কটিয়াদী প্রতিনিধি  সাংবাদিক রুহুল আমিন রাজুর  সুলক্ষ্মী ফ্যাক্টরিতে ৬ই এপ্রিল বুধবার দিবা গত রাতে এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এতে প্রায় ৫০হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা যায়। ঘটনা স্থলে গিয়ে  জানা যায়, চোরেরা কটিয়াদী বাজার দক্ষিণ পাটপট্টিতে সাংবাদিক রুহুল আমিন রাজুর  সুলক্ষ্মী ফ্যাক্টরির পেছনের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে ফ্যাক্টরির অফিসের মূল দরজার গ্লাসের কাঁচ ভেঙ্গে থাই ফ্রেম, টেলিভিশন, সিলিং ফ্যান ফ্যাক্টরির বিভিন্ন মেশিনারিজ প্রভৃতি জিনিস চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য হবে প্রায় পঞ্চাশ হাজার টাকা। দক্ষিণ পাট পট্টিতে কোন  না কোন দোকানে প্রতি রাত্রে চুরি সংঘটিত হচ্ছে। কিন্তু দেখার কেউ নেই। মনে হয় বর্তমানে উক্ত এলাকাতে  চোরদের অভয়আরণ্যে পরিণত হয়ে উঠেছে। বাজারে দশটার পর থেকে ডিফেন্স পার্টি পাহারায় থাকে। ব্যবসায়ীরা সাধারণত ডিফেন্স পার্টির উপরে সবচেয়ে বেশি ভরসা করে থাকেন। 

 আজ বৃহস্পতিবার সকালে উক্ত ফ্যাক্টরিটিতে গেলে দেখতে পাই ঘরটি সম্পূর্ণ লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে। ঘরের ভিতরে সমস্ত জিনিস পত্র  তচনচ করা অবস্থায় আছে, এবং টেলিভিশন, সিলিং ফ্যান সহ অনেক ধরনের মেশিনারিজ  ও অন্যান্য জিনিসপত্র চোরেরা নিয়ে গেছে বলে ফ্যাক্টরি মালিক জানান। চোরেরা ফ্যাক্টরির মূল দরজা এবং ভিতরের কাঠের রেগের কাঁচ ভেঙ্গে উন্নতমানের থাই ফ্রেম গুলি পর্যন্ত  নিয়ে যায়। 

 খবর পেয়ে কটিয়াদী মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকায় নিরাপত্তা জোরদার করবেন বলে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।এই চুরির খবর পেয়ে কটিয়াদী বাজার পাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আঙ্গুর মিয়া, কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস,কটিয়াদী প্রেসক্লাবের  সভাপতি মোঃ আমিনুল ইসলাম বয়োজেষ্ঠ সাংবাদিক বাবু রতন ঘোষ, সাংবাদিক এম এ  কুদ্দুসহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]