বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


কটিয়াদীতে শহীদ জিয়ার খননকৃত খাল পুন: খননের উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:২৮ পিএম   (ভিজিট : )
কটিয়াদী উপজেলার জালালপুর ও লোহাজুড়ী ইউনিয়নের মধ্যস্থিত সড়কের পাশে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের খননকৃত খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ -২ (কটিয়াদী -পাকুন্দিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন। গতকাল ৬ই মে বুধবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রাণ মন্ত্রণালয়ের অধীনে  (ইজিপিপি) প্রকল্পের আওতাধীন স্থানীয় কৃষি ও কৃষকের উন্নয়নে এই বিশেষ খাল পূণ:খনন কাজের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে এবং জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল আলমের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা। 

শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসীমউদ্দীন মেনু, শফিকুর রহমান বাদল সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

উল্লেখযোগ্য যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন স্বনির্ভর  বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। সেই কর্মসূচির অংশ হিসেবে এবং তার উপস্থিতিতে এই খাল্টি খনন করা হয়েছিল। সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায়, স্থানীয় কৃষকরা সেচ সংকটে পড়েন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে খালটি পুন:খননে কয়েক হাজার হেক্টর ফসলি জমি সেচ সুবিধার আওতায় আসবে এবং উৎপাদন বৃদ্ধি সহ এলাকার জলাবদ্ধতা দূর হবে। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]