বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


বাউফলে ইমাম–খতিব সমাবেশ
বাউফলের সংস্কারের কেন্দ্রবিন্দু ইমাম ও খতিবগণ : ড. শফিকুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৮:০০ পিএম  (ভিজিট : ৩৪৫)
বাউফলের সার্বিক সংস্কার ও সামাজিক পুনর্গঠনে ইমাম–খতিবদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, “বাউফলকে সংস্কার করতে হলে এর কেন্দ্রবিন্দুতে থাকতে হবে ইমাম ও খতিবগণকে। সমাজ পরিবর্তনের প্রকৃত শক্তি মসজিদভিত্তিক নৈতিক জাগরণ।”

সোমবার (২ মার্চ) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মাদ্রাসার অধ্যক্ষ–সুপারদের এক জনাকীর্ণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মাসুদ তার নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানান, ৬০ দিনের মধ্যে মাদক নির্মূল এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি দমনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি ঢুকে পড়েছে। এগুলো নির্মূল করতে সময় লাগবে। একজন মালী যেমন তার বাগান পরিচর্যায় সদা সতর্ক থাকেন, তেমনি বাউফলবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, ইমাম–খতিবগণ মসজিদের খুতবা ও আলোচনার মাধ্যমে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে পারেন। মাদক নির্মূলে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
নিজেকে জনগণের সেবক হিসেবে উল্লেখ করে ড. মাসুদ বলেন, “আমি এমপি নই, আমি আপনাদের একজন সেবক। প্রকৃত এমপি হলেন বাউফলের সাড়ে চার লক্ষ জনগণ। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া, ওলামা বিভাগ ও মসজিদ মিশনের উপজেলা সভাপতি অধ্যক্ষ কাজী আব্দুল দাইয়ান, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান নজরুল, এডভোকেট মুনতাসির মুজাহিদ, কালাইয়া রব্বানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এস এম আব্দুল হাই, ধান্দী কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ হাবিবুল্লাহ, অধ্যাপক আইউব বিন মুসা ও সুপার মোহাম্মদ ফারুক হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপার মো. নুরুন্নবী।
সমাবেশে বাউফলের বিভিন্ন মসজিদের ইমাম–খতিব, মুয়াজ্জিন এবং বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ–সুপারসহ কয়েক সহস্রাধিক সুধীজন অংশগ্রহণ করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]