বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


দুধে প্রতীকী শুদ্ধতা: বাউফলে বিএনপি–যুবদল ছেড়ে জামায়াতে যোগ দিলেন মৎস্যজীবী দলের সভাপতি সহ তিন শতাধিক নেতাকর্মী
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১০:০৬ পিএম  (ভিজিট : ৩৩৯)
পটুয়াখালীর বাউফল উপজেলায় ঘটেছে এক ব্যতিক্রমী ও আলোচিত রাজনৈতিক ঘটনা। দুধ দিয়ে প্রতীকী গোসলের মাধ্যমে বিএনপি ও এর অঙ্গসংগঠন ত্যাগ করে জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদারসহ তিন শতাধিক নেতাকর্মী।

সোমবার (২৬ জানুয়ারি) রাত আটটার দিকে বগা ইউনিয়নে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন দলে যুক্ত হন তারা। যোগদানকারীদের মধ্যে আরও ছিলেন—ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এসএম আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি প্রতীকীভাবে এক কলস দুধ দিয়ে জালাল হাওলাদারকে গোসল করান। এই ব্যতিক্রমী আয়োজনকে দল পরিবর্তনের প্রতীকী শুদ্ধতা ও আদর্শিক পুনর্জন্ম হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক মহল।

যোগদান অনুষ্ঠানে জালাল হাওলাদার বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছিলাম, যেখানে সততা, ন্যায়বোধ ও আদর্শকে প্রাধান্য দেওয়া হয়। সেই বিশ্বাস থেকেই জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
ড. শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্যে বলেন, “ন্যায়বিচার, সুশাসন ও নৈতিক রাজনীতির আকাঙ্ক্ষা থেকেই আজ মানুষ নতুন করে জামায়াতে যোগ দিচ্ছেন। নতুন যোগদানকারীরা জনগণের অধিকার আদায়ে সাহসী ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

এই ব্যতিক্রমী যোগদান অনুষ্ঠান বাউফলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাউফলের রাজনীতিতে নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]