বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


বাউফলে দেশীয় সংস্কৃতির সংসদের নতুন কমিটি গঠন
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:২৭ পিএম  (ভিজিট : ১২৯)
বাউফল উপজেলায় দেশীয় সংস্কৃতির চর্চা ও বিকাশে নতুন প্রত্যয়ে দেশীয় সাংস্কৃতিক সংসদ বাউফল উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার ৩ জানুয়ারি ২০২৬, দুপুর ১২টা‌য় বাউফল পৌর কার্যালয়ে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মো. খাইরুল কবির সভাপতি, মো. জাকির হোসাইন সহ-সভাপতি এবং ইকবাল হোসেন রুমি সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া উপজেলা সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মজিবুর রহমান এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মু. আবু সুফিয়ান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. মশিউর রহমান, মো. আবুল কালাম আজাদ, মো. আব্দুর রহিম, মো. সাকিব, মো. বশির উল্লাহ, মো. মাসুদুর রহমান ও আব্দুল্লাহ আল নাহিয়ান।

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের পটুয়াখালী জেলা উপদেষ্টা অধ্যাপক এ বি এম সাইফুল্লাহ, বাউফল উপজেলা উপদেষ্টা মো. ইসহাক মিয়া, পটুয়াখালী জেলা সভাপতি রফিকুল ইসলাম বাশার, সেক্রেটারি অ্যাডভোকেট আবু সাঈদ খান শামীম এবং সহকারী পরিচালক (পটুয়াখালী জেলা) মো. আব্দুল হাকিম।

এ সময় বক্তারা বলেন, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সাংস্কৃতিক সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত কমিটি বাউফলে সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]