শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


জনমতের ভিত্তিতে ভোগডাঙ্গায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান, অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:২৩ এএম  (ভিজিট : ৩৭)
কুড়িগ্রামের সদর উপজেলার ৩ নম্বর ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে চারবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমানের নাম ঘোষণা করেছে জেলা বিএনপি। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। একই সঙ্গে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টায় কুড়িগ্রাম সদর উপজেলার মধ্য কুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জেলা বিএনপি সবসময় মাঠপর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামতকে আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধা করে। তাদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নির্ধারণের ক্ষেত্রেও স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাদের প্রত্যাশার ভিত্তিতেই চারবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমানকে বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো।

তিনি আরও বলেন, দলের দুঃসময়ে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সাইদুর রহমান বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে নির্বাচনে অংশ নিয়েছেন এবং জনগণের সমর্থনে চারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এমন একজন দলীয় নেতাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় অপতথ্য ছড়ানোর বিষয়টি জেলা বিএনপির নজরে রয়েছে। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ অপপ্রচার চালিয়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিতদের কাছে পছন্দের চেয়ারম্যান প্রার্থীর নাম জানতে চাওয়া হলে একযোগে আলহাজ্ব সাইদুর রহমানের নাম উঠে আসে। স্থানীয় পর্যায়ের এই জনমতকে গুরুত্ব দিয়ে জেলা বিএনপি তাঁর নাম ঘোষণা করে। এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক মো. হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. মাহবুবুর রহমান এবং সদস্য সচিব মো. আবু হানিফ বিপ্লব।

সভাটি সঞ্চালনা করেন ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. ফজলুল হক। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, সাধারণ মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]