শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


সালথায় মহিলা দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ পিএম  (ভিজিট : ২১)
ফরিদপুরের সালথায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী ফ্যাসিবাদের নৈরাজ্য ও দেশব্যাপী আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। 

আজ শুক্রবার বিকেলে সালথা উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সালথা উপজেলা মহিলা দলের নেতাকর্মীবৃন্দ। 

মিছিলটি সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুচনা স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, মহিলা নেত্রী সাবিহা আক্তার লুনা, ফারজানা বেগম, সুবর্ণা আক্তার আসমা, জেসমিন খান, রোজিনা আক্তার, রুমা বেগমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে আমাদের নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশনায় বিএনপি নেতাকর্মীরা মাঠে নেমেছেন। 

সালথা উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। কোনো ধরনের নৈরাজ্য বা অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। 

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো দোসরকে সালথা-নগরকান্দার মাটিতে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। 

শামা ওবায়েদ ইসলামের নেতৃত্বে সালথা-নগরকান্দার মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা। 

আমরা মহিলাদল ও আওয়ামীলীগের এই তান্ডবের বিরুদ্ধে রুখে দাড়াবো। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]