শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:০৩ পিএম  (ভিজিট : ২৬)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও 

বিক্রি করার দায়ে দুটি ফার্মেসিকে ২০ হাজার টাকা  জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সফিপুর বাজার এলাকায় রোজা মেডিসিন কর্ণার  ও সাগরিকা ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা  

ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রোজা মেডিসিন কনার ও সাগরিকা ফামেসিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।  দীর্ঘদিন ধরে এই সব ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সরবরাহ ও বিক্রি করে আসছে। তারই ধারাবাহিকতায় ওই দুটি ফার্মেসিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এই সময় দুটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রোজা মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা  ও সাগরিকা ফার্মেসিকে ১০ হাজার টাকা করে  ওই দুই দোকানিকে মোট ২০ হাজার টাকা  জরিমানা আদায় করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার( ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  শামসুন নাহার শিলা বলেন,  ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ  সরবরাহ ক্রয় বিক্রয় বন্ধে, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]