মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকা'র সভাপতি মানিক, সম্পাদক জি কিবরিয়া
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম  (ভিজিট : ৬)
ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ম. হামিদুল হক মানিক (দৈনিক দিনকাল) ও সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম কিবরিয়া (এনটিভি)।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও সম্মেলন ২৭-২৮ শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট সাংবাদিক এড. আফজাল এইচ খান এই কমিটি ঘোষণা করেন। আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।

সমিতির সিনিয়র সহ-সভাপতি সৌরভ জাহাঙ্গীর (দৈনিক বাংলা) ও সহ-সভাপতি হয়েছেন গালীব হাসান (সরাসরি)। যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (যুগান্তর), সহ-সাধারণ সম্পাদক কবির আহমেদ খান (বাসস), সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান (দৈনিক জনতা), কোষাধ্যক্ষ বাজিত হোসেন (বায়জিদ)-(বাংলাদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক আনোয়ারুল কাইয়ুম কাজল (একুশে টিভি)
প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ ফরিদ (দৈনিক বর্তমান, কলকাতা), ক্রীড়া সম্পাদক আকতার হোসেন (এদিন), সাংস্কৃতিক সম্পাদক নঈম মাশরেকী (জনপ্রশাসন), নির্বাহী সদস্য মাহমুদুল হাসান (কালের কণ্ঠ), লতিফুল বারী হামিম (ঢাকা নিউজ২৪), গোলাম সাহানী (সরাসরি), মাশরুর জামান রনি (চ্যানেল আই), মোশাররফ হোসেন, শামসুর রহমান (শামস) (ঠিকানা নিউজ), খাদেমুল ইসলাম (বাংলা নিউজ), খান আমিন ও গোলাম মোস্তফা (আমার দেশ)।

এর আগে সকালে ময়মনসিংহ সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা)  সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ ( ঈশ্বরগঞ্জ) এর সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ-১০গফরগাঁও এর সংসদ সদস্য আকতারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ-৬ ( ফুলবাড়িয়া) এর সংসদ সদস্য কামরুল হাসান মিলন ও ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক, বিএনপির যুগ্ম মহাসচিব  এমরান সালেহ প্রিন্স।

এ সময় টাঙ্গাইল সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদ, নেত্রকোনা সাংবাদিক ফোরাম, ঢাকার  সভাপতি রফিক মোহাম্মদসহ ময়মনসিংহ সাবাদিক সমিতির সদস্যবৃন্দ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]