বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


নানা আয়োজনে পূবাইল থানা প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:০৮ পিএম  (ভিজিট : ৭)
গাজীপুর মহানগরীর পূবাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে পূবাইল থানা প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

সোমবার ২৩ নভেম্বর, সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের আপন ভুবন রিসোর্টে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খসরু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র হাসান আজমল ভূঁইয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল, বীর মুক্তিযোদ্ধা আফজালুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার, সিনিয়র সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন সরকার, যুগ্ম সম্পাদক মো. রাকিব হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, এম নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার ও সদস্য আলহাজ্ব সাখাওয়াত হোসেন খোকন।

ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী প্রফেসর মো. আবুল হোসেন চৌধুরী, মো. বায়োজীদ হোসেন, মো. জাহিদ হাসান, মো. আশরাফুল আলম আইয়ুব, কলিমুল্লাহ ইকবাল, পনির খন্দকার, মো. আল আমিন দেওয়ান, আশরাফুল হক শিশির, মো. আব্দুল মতিন খান, শাহ নেওয়াজ ও মো. মোক্তাদির হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক সমাজ দেশ ও জাতির দর্পণ। দায়িত্বশীল লেখনীর মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার পাশাপাশি অনিয়ম, অসংগতি ও জনদুর্ভোগের বিষয়গুলো গণমাধ্যমে প্রকাশ করতে হবে। একই সঙ্গে সমাজের সমস্যা সমাধানে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, তাঁদের পরিবারের সদস্য ও সংগঠনের শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]