মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


দক্ষিণবঙ্গের স্বপ্নের বগা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ড. মাসুদ এমপি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:২০ পিএম  (ভিজিট : ৩৭)

‘বগা সেতুর ক্রেডিট কোনো একক ব্যক্তি বা দলের নয়, এই সেতুর ক্রেডিট পুরো বাউফলবাসীর’ বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

আজ সোমবার সকাল ১১টায় বাউফলের বগা প্রান্তে বগা সেতুর নির্মাণকাজের প্রস্তুতি ও অগ্রগতি সরেজমিনে দেখতে এবং কাজের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। কেননা, তিনি বাউফল, দশমিনা ও গলাচিপাসহ প্রায় ২২ লাখ মানুষের, বিশেষ করে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের প্রাণের দাবি বগা সেতুর কার্যক্রম অনানুষ্ঠানিকভাবে শুরু করার ব্যবস্থা করেছেন। আমরা আনুষ্ঠানিক শুরুর জন্য অপেক্ষমাণ আছি। ইতোমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও অনুমোদন করা হয়েছে। এছাড়া চীনা কোম্পানিও অগ্রাধিকার ভিত্তিতে নবম বাংলাদেশ-চীন সেতুর কাজ হাতে নিয়েছে।

তিনি আরও বলেন, বগা সেতুর জন্য যাঁরা যখন যেভাবে সহযোগিতা করেছেন, কাজ করেছেন, আমরা আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে অনেকে জিজ্ঞাসা করেন, এই সেতু হলে আসলে এর কৃতিত্ব কার? আমি বলি, সর্বপ্রথম কৃতিত্ব মহান আল্লাহ তায়ালার। তিনি দয়া করে অনুমোদন করেছেন। এজন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই সেতুর কৃতিত্ব দেব পুরো বাউফলবাসীকে। কোনো একক ব্যক্তি অথবা দলকে নয়। যেহেতু এটি বাউফলবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বাস্তবায়িত হচ্ছে, সেহেতু এর পুরো কৃতিত্ব বাউফলবাসীর।

বগা সেতুর সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বগা সেতুর জমি অধিগ্রহণ থেকে শুরু করে যারা সয়েল টেস্টসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন, আমরা তাঁদেরও আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আশা করব, তাঁরা রাষ্ট্রের যে দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। পাশাপাশি দুমকি ও বাউফলবাসীর উদ্দেশে বলতে চাই, এই নদী আমাদের দুই উপজেলাকে যেভাবে আলাদা করে রেখেছিল, সেতু হওয়ার ফলে তা আমাদের শারীরিক ও মানসিক বন্ধনে সেতুবন্ধন তৈরি করে দেবে। আলহামদুলিল্লাহ। দুমকিবাসীর অতীতেও সার্বিক সহযোগিতা ছিল, আশা করি ভবিষ্যতেও থাকবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, বাউফল উপজেলার স্থানীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করে বলতে চাই, আপনারা এই সেতুর কাজ সার্বক্ষণিক তদারকি করবেন। ইতোমধ্যে আপনারা শুনেছেন, জাতীয় সংসদে আমরা সংশ্লিষ্ট মন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম দিকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই সেতুর আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের প্রত্যাশা ব্যক্ত করেছি। শিগগিরই একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। আমরা সংসদে আমাদের আবেগের কথা বলেছি। প্রধানমন্ত্রী প্রাথমিক সম্মতি প্রকাশ করেছেন। ইনশাআল্লাহ।

সেতু বাস্তবায়নের পেছনের ইতিহাস উল্লেখ করে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, আপনাদের মনে আছে, অন্তর্বর্তী সরকারের যোগাযোগ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বগা সেতু নিয়ে আমরা তিন দফা বৈঠক করেছিলাম। তিনি সংশ্লিষ্ট সচিবদের এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এমনকি বরিশালের যিনি দায়িত্বে ছিলেন এবং পটুয়াখালীতে যিনি সেতুর দায়িত্বে ছিলেন, তাঁদের আমার সামনেই ফোন করে দ্রুত সেতু বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন। আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে, বিগত সরকারের ধারাবাহিকতায় এই কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা আন্তরিকতা ও দরদ নিয়ে কাজ করছে। এই কাজ এগিয়ে নেওয়ার জন্য সর্বশেষ যে অনুমোদন প্রয়োজন ছিল, তা দেওয়ায় আমরা বিশেষ করে চীন রাষ্ট্রের প্রতি বাংলাদেশ তথা বাউফলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা মো. সেলিমুর রহমান, বাউফল পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবুল কাশেম, বাউফল উপজেলা শূরা সদস্য মো. আতিকুর রহমান নজরুল, বাউফল উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদুল হাসান, বগা ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মুজাহিদুল ইসলাম, বগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামসহ অন্যরা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]