বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


কালিয়াকৈরে দুই কলোনির ২৩টি কক্ষ আগুনে পুড়ে ছাই
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ পিএম  (ভিজিট : ৭৫)
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের হরিণহাটি এলাকায় দুই কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুটি কলোনির ২৩টি কক্ষ ও ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

বুধবার দিবাগত রাত ১ টার দিকে হরিণহাটি এলাকার রাসেল আহমেদ ও আমিনুল ইসলামের মালিকানাধীন দুটি কলোনিতে আগুনের সূত্রপাত হয়।  মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে কলোনির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, কালিয়াকৈরে হরিণহাটি এলাকার একটি কলোনি থেকে রাত ১ টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। পরে তা পার্শ্ববর্তী আরেকটি কলোনিতে এই আগুন ছড়িয়ে পড়ে।  প্রথমে স্থানীয়রা এ আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে।  এ সময় আগুনে পুড়ে যায় দুইটি কলোনির ২৩ টি ঘর ও ৫ টি দোকান। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবরে রাতে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে যায়।  প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।  ধারণা করা হচ্ছে ˆবদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে| তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির  পরিমাণ তদন্ত সাপেক্ষেক্ষজানা যাবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]