প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১১:২৯ পিএম
(ভিজিট : ১৫)
গাজীপুরের কালিয়াকৈরের বড়ইতলী গ্রাম সংলগ্ন বংশাই নদীর পানিতে শনিবার সকালে ভেষে উঠল শিশুর লাশ
নিহত সাথী আক্তার (৬) কালিয়াকৈর উপজেলার টালাবহ গ্রামের কবীর হোসেনের মেয়ে। পুলিশ ও স্থানীয় একাধিক সুত্র জানায়, শিশু সাথী আক্তার তার মায়ের সাথে উপজেলার বড়ইতলী গ্রামে নানার বাড়ি বেড়াতে আসে।
শুক্রবার সকালে শিশু সাথী আক্তার স্থানীয় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
পরে সংবাদ পেয়ে শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় ধরে নদীতে ও বিলে তল্লাশি চালিয়েও সন্ধান পায়নি।
অবশেষে নিখোঁজের ২৪ ঘন্টা পর শনিবার সকালে নদীর পানিতে ভেষে উঠল শিশু সাথী আক্তারের লাশ। স্থানীয়রা লাশটি উদ্ধার করে নামাজে জানাযা শেষে টালাবহ গ্রামের বাবার বাড়ি এলাকায় দাফন করা হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের লিডার আলমগীর কবির জানান, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে বিকেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে সাথীকে উদ্ধারে ব্যার্থ হয়।পরে শনিবার সকালে লাশটি ভেষে উঠে।