বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:১৮ পিএম  (ভিজিট : ২২)
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ১ নং ওর্য়াডের টান কালিয়াকৈর নদীরপাড় এলাকা থেকে মঙ্গলবার দুপুরে হায়াত আলী (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

নিহত হলেন,মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার কেল্লা এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি পৌর সভার ১ নং ওর্য়াডের টান কালিয়াকৈর নদীরপাড় এলাকার ওয়াজ উদ্দিন সরকারের বাসার ভাড়াটিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ওই এলাকায় হায়াত আলী প্রায় ১৫ বছর আগে তার পরিবার পরিজন ছাড়া একা কালিয়াকৈরে এসে বসবাস করে। প্রায় এক সপ্তাহ আগে ওই বৃদ্ধের মৃত্যু হতে পাড়ে।এই মরদেহটি দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা গিয়ে দেখে হায়াত আলীর মরদেহ দিয়ে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।তবে হায়াত আলীর মৃত্যু সমন্ধে এখনো কোন তথ্য পাওয়া যায়নি।মৃত্যুর সঠিক তথ্যের কারন জানতে পুলিশ বিষয়টির তদন্ত করছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এস আই)  তাইফুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তরে জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এই বিষয়ে আইনি ব্যবস্থা চলমান।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]