সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


কালিয়াকৈরে জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৩২ পিএম  (ভিজিট : ১৮)
"রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার  সকালে উপজেলা মৎস্য অফিস কার্যালয়ের  আয়োজনে ওই অনুষ্ঠান হয়েছে। 

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের উপজেলার  ঢাকা টাঙ্গাইল মহাসড়ক  প্রদক্ষিণ করে ঘাটাখালী নদীর তীরে এসে শেষ হয়। পরে নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক ও টেকসই চাষ পদ্ধতি গ্রহণ এবং প্রাকৃতিক জলাশয় সংরক্ষণে সর্বসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও জলাশয় রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা,উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদিয়া তাসমিন মুনমুন, উপজেলা কৃষি অফিসার জাহিদ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন,  উপজেলা পল্লী ইউনিয়ন কর্মকর্তা সুমন মোল্লা, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোসলেহ উদ্দিন আহমদ  সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীগন সহ  উপজেলার সফল মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]