বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


সংস্কার ও রূপান্তরের দুই বছরে নতুন সক্ষমতায় আনসার-ভিডিপি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:৫৩ পিএম  (ভিজিট : ৫)
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংস্কার ও রূপান্তরের দুই বছর পূর্তি উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে আয়োজিত মতবিনিময় সভায় বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গত দুই বছরের বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে বাহিনীকে আরও আধুনিক, দক্ষ,স্বচ্ছ,জবাবদিহিমূলক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এসব সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহাপরিচালক বলেন, বাহিনীর প্রায় ৬০ লক্ষ সদস্যের অস্তিত্ব এখন সুনির্দিষ্ট ও ডাটাবেজভুক্ত।  গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ও প্লাটুন পর্যায়ের সদস্যদের তথ্যকে একটি সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। প্রান্তিক পর্যায় থেকে শুরু করে বাহিনীর সব সদস্যকে ডাটাবেজভুক্ত করার মাধ্যমে মানবসম্পদ ব্যবস্থাপনায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।

তিনি বলেন, বাহিনীর ডিজিটাল রূপান্তর এখন দৃশ্যমান। নিরাপত্তা দায়িত্বে সদস্য মোতায়েন, সদস্যদের তথ্য সংরক্ষণ, বেতন-ভাতা ব্যবস্থাপনা এবং দাপ্তরিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। আনসার-ভিডিপি জব পোর্টালের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। ভবিষ্যতে ষাট লাখ সদস্যকে নিয়ে বিদ্যমান ইআরপিকে (ঊজচ) একটি অও সমন্বিত খখগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে বিশাল স্বেচ্ছাসেবকদের রক্তের প্রয়োজনীয়  তথ্যসহ সর্ববৃহৎ ব্লাড ব্যাংক সার্ভিস থাকবে। পাশাপাশি বাহিনীর তৃণমূল পর্যায়ে মিটরিং সিস্টেম ও ডাটা সার্ভিস ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ ব্যবস্থার সংস্কারকে বিশেষ গুরুত্ব দিয়ে মহাপরিচালক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাড়ে চার লক্ষাধিক নতুন তরুন সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ প্রশিক্ষণ শুধু নির্বাচন বা উৎসবকেন্দ্রিক দায়িত্ব পালনের জন্য নয়; যুদ্ধকালীন বা যেকোনো জরুরি পরিস্থিতিতেও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী জনবলের বহুমুখী কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। গত দুই বছরে প্রশিক্ষণের লক্ষ্য-উদ্দেশ্য, ধরন ও সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে এবং দায়িত্ব পালনকারী সদস্যদের পেশাগত  সক্ষমতা বৃদ্ধিতে সতেজকরণ প্রশিক্ষণও জোরদার করা হয়েছে।

বাহিনীর নিরাপত্তা দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, অঙ্গীভূত আনসার সদস্যদের অন্যতম প্রধান দায়িত্ব দেশের গুরুত্বপূর্ণ ও কেপিআই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা। গত দুই বছরে অঙ্গীভূত আনসার সদস্যদের সেবার মানসিকতা ও দক্ষতা বৃদ্ধির জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থ্াপনা জোরদার করা হয়েছে। একইসাথে দীর্ঘদিনের দুর্দশা হিসেবে চাকুরির ধারাবাহিকতা বজায় রাখার জন্য রেষ্ট প্রথা বাতিলের প্রয়োজনীয় সংস্কার, ব্যবস্হাপনা ও জনবল সমন্বয় কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন হচ্ছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের বেতন, রেশন ও অন্যান্য প্রাপ্যতা যথাসময়ে নিশ্চিত করা এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা আরও বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে চাকুরী সমাপ্তিতে অঙ্গীভূত আনসার সদস্যদের অবসর গমনকালীন গ্র্যাচুয়িটি ফান্ড প্রাপ্তির প্রক্রিয়া চলমান রয়েছে। 

মহাপরিচালক বলেন, ব্যাটালিয়ন আনসার সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে প্রশিক্ষন সমন্বয় করে দুর্যোগ ও যুদ্ধকালীন ভুমিকা পালনে পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।  একই সঙ্গে ভিডিপি ও টিডিপি সদস্যরা তৃণমূল পর্যায়ে আর্থসামাজিক উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করছে। পরিবেশ দুষন প্রতিরোধ, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অগ্নিনির্বাপণ, কৃষিকাজে সহায়তা, স্বেচ্ছাশ্রম এবং ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, প্রান্তিক পর্যায়ের ভিডিপি ক্লাবগুলোকে সজ্ঞীবন কর্মসূচির আওতায় পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা, স্বেচ্ছাশ্রম ও জনকল্যাণমূলক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর সমাজ গঠনে ভিডিপি-টিডিপি সদস্যদের ভূমিকা আরও বিস্তৃত করা হচ্ছে। এভাবেই বাহিনীর তৃণমূল শক্তিকে জাতীয় উন্নয়ন ও জনকল্যাণে আরও কার্যকরভাবে কাজে লাগানো হচ্ছে।

সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার কথা উল্লেখ করে মহাপরিচালক বলেন, বর্তমানে কঠিন ও প্রতিযোগিতামূলক ধাপ অতিক্রম করেই যোগ্য মেধাবী প্রার্থীরা চূড়ান্তভাবে নির্বাচিত হচ্ছেন। নিয়োগে কোনো অবৈধ আচরণ, দুর্নীতি বা দালালির প্রমাণ পাওয়া গেলেৃআনসার বাহিনীতে সংস্কার ও আধুনিকায়ন, গণমাধ্যমে  ব্রিফিং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে গত দুই বছরে প্রশাসনিক সংস্কার, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের চিত্র তুলে ধরতে বিশেষ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]