প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:০০ পিএম
(ভিজিট : ১৮)
স্কাউটসের সর্বোচ্চ সম্মান 'প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড' পেলেন শিক্ষিকা মুফতারী চামেলি।'প্রেসিডেন্ট'স 'রোভার স্কাউট অ্যাওয়ার্ড'(পিআরএস)অর্জন করায় আবদুল্লাহ মডেল পাবলিক স্কুলের পক্ষ থেকে বিদ্যালয়ের স্কাউট শিক্ষিকা মুফতারী চামেলিকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। স্কাউটিং কার্যক্রমে অসামান্য দক্ষতা, নেতৃত্ব, মেধা এবং সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। এ উপলক্ষে বুধবার দুপুরে বিদ্যালয়ে সংবর্ধনার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আবদুল্লাহ মডেল পাবলিক স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরকার আব্দুল আলীম। এ সময় বক্তব্য রাখেন, স্কাউটস শিক্ষক হাসান শরীফ,বিদ্যায়ের প্রতিষ্ঠাতা পরিচালক শোয়াইব মৃধা, প্রধান শিক্ষক আবুল বাসার,ব্যবস্থাপনা কমিটির কমিটির সদস্য ফজলুল হক মৃধা, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, শিক্ষিকা মুফতারী চামেলি প্রমুখ।
শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘ দিন ধরে স্কাউটিং আন্দোলনের সাথে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন। শত প্রতিকূলতার মাঝেও তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং সামাজিক সেবামূলক কর্মকান্ডে তিনি নিজেকে সবসময় নিয়োজিত রেখেছেন। তাঁর এই বিরল ও গৌরবময় অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও সহকর্মীদের পক্ষ থেকে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে।
নিজের এই অর্জনে অনুভূতি ব্যক্ত করে জনাব মুফতারী চামেলি বলেন,"প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড লাভ করা যেকোনো স্কাউটের জন্যই জীবনের অন্যতম সেরা মুহূর্ত ও স্বপ্নের মতো। এই অর্জন আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। আগামীতে শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং স্কাউটিং কার্যক্রমকে আরও এগিয়ে নিতে আমি নিরলসভাবে কাজ করে যাব।"
বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর এই অসামান্য সাফল্যের প্রশংসা করে জানান, শিক্ষিকা মুফতারী চামেলির এই ঐতিহাসিক অর্জন প্রতিষ্ঠানের সুনাম যেমন বৃদ্ধি করেছে, তেমনি অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদেরও সততা, নিষ্ঠা ও সমাজসেবায় অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, স্কাউটিংয়ে নির্ধারিত সব কঠিন ধাপ পার হয়ে, বিভিন্ন সমাজ উন্নয়নমূলক প্রজেক্ট ও পদযাত্রা সফলভাবে শেষ করার পরেই কেবল এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে।