সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


কচুয়ায় বিশেষ অভিযানে কিশোর গ্যাং সন্দেহে ৪ যুবক আটক, মুচলেকায় মুক্তি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম  (ভিজিট : ১৬১)
চাঁদপুরের কচুয়া উপজেলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ৪ যুবককে আটক করেছে কচুয়া থানা পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন–এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক–এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট অপরাধমূলক তথ্য পাওয়া যায়নি। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে সতর্কতামূলক মুচলেকা নিয়ে জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি অকারণে রাতের বেলায় বাইরে ঘোরাফেরা না করার জন্য কড়া নির্দেশনা প্রদান করা হয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় কিশোর গ্যাং কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আটককৃতদের পরিচয়:মোঃ আবির আহম্মেদ (২২), পিতা- আমান উল্লাহ, মাতা- হালিমা বেগম, সাং- কড়ইয়া (সিদ্দিক মিয়ার বাড়ী);মোঃ আরমান হোসেন ইমন (২০), পিতা- মোঃ শামীম, মাতা- আমেনা বেগম, সাং- কড়ইয়া (গাজী বাড়ী);মোঃ মারুফ হোসেন, পিতা- মনির হোসেন, মাতা- হেলেনা বেগম, সাং- কড়ইয়া (গাজী বাড়ী); মোঃ আকিব (২৪), পিতা- মোঃ কাশেম, মাতা- বিলকিস, সাং- কড়ইয়া (সিদ্দিক ডিলার বাড়ী), থানা- কচুয়া, জেলা- চাঁদপুর।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]